1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নাছিমপুরে আল-জান্নাহ জামে মসজিদের ইমামের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর উত্তরপাড়া আল-জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী আবুল হোসেনের সৌদি আরব গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২ মে, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুসের সঞ্চালনায় ও মজমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আশিকুর রহমান, সহকারী অধ্যাপক, সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. ফয়জুল ইসলাম আকদ্দুস, সহকারী শিক্ষক, নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা; মাও. আক্তার হোসেন, সুপার, নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন মাও. আমিনুর রহমান লতিফী, ইমাম ও খতিব নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ; মাও. আমির উদ্দিন, বর্তমান ইমাম ও খতিব, আল-জান্নাহ জামে মসজিদ; মো. তেরাব আলী, মুতাওয়াল্লী; জনাব জুয়েল আহমদ, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ দোয়ারাবাজার উপজেলা শাখা; সাংবাদিক মেহেদি হাসান ও সুমন আহমদ; মসজিদ কমিটির সদস্য সিরাজ আহমদ, মো. সিতাব আলী, মো. লেখন্দর আলী, মো. সালেহ আহমদ, মো. আফরোজ আলী, মো. হেকিম মিয়া, মো. রফিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ক্বারী আবুল হোসেনের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং তার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park