
এ জেড সুজন, নাটোর প্রতিনিধি
বিএনপির বর্ষিয়ান নেতা এবং নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় পুত্র ডাঃ ইয়াসির আরশাদ রাজনের আগমন উপলক্ষ্যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় এই শোভাযাত্রা হয়। লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন ঢাকা থেকে লালপুরে এসে উপজেলার গৌরীপুরে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কবর স্থান চত্বরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে রাজন পৈতৃক বাড়ী চত্বরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।