1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নাটোরে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের বিশাল গণমিছিল, ষড়যন্ত্র রুখতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি

গণঅভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে মাদরাসা মোড় জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে শেষ হয় এই মিছিল।

গণমিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আতিকুল ইসলাম রাসেল। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও (নাটোর সদর-নলডাঙ্গা-২) আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও (বড়াইগ্রাম-গুরুদাসপুর-৪) আসনের মনোনীত প্রার্থী মো. আব্দুল হাকিম, কর্মপরিষদ সদস্য ও (সিংড়া-৩) আসনে প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, শহর আমির মাওলানা মো. রাশেদুল ইসলাম রাশেদ, সদর উপজেলা আমির অধ্যাপক মীর নুরুন্নবী এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জাহিদ হাসান।

বক্তারা বলেন, “ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু একটি অপশক্তি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশের স্বাধীনতা ও ইসলামি মূল্যবোধ ধ্বংস করতে চায়। আমরা প্রয়োজনে আবারো বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবুও ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না।” জুলাই বিপ্লবে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা এবং দেশের মঙ্গল কামনায় দোয়া করা হয়।

গণমিছিল ও সমাবেশে জামায়াতের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়। দলটি গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park