1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নানা আয়োজনে মোংলা বন্দরে বিজয় দিবস উদযাপিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলা বন্দর কর্তৃপক্ষে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে মোংলা বন্দরের জলযানসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সুশোভিতকরা ও বন্দরের পানির জেটিতে অবস্থানরত জাহাজগুলি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২ টা ০১ মিনিটে মোংলা বন্দরে অবস্থানরত সকল জাহাজে এক মিনিট বিরতিহীনভাবে হুইসেল বাজানো এবং সূর্যোদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে বন্দর এলাকায় স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান সহ মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ও বীর মুক্তিযোদ্ধাগন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড অফিসে জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মেনাজাতের আয়োজন করা হয়।

মোংলা বন্দরের সভাকক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান জাতীয় জীবনে মহান বিজয় দিবসের নানান তাৎপর্য তুলে ধরেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়, মোংলা এবং পোর্ট মাধ্যমিক বিদ্যালয়, খুলনায় ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park