1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নান্দাইলে ক্ষেতের আইল কাটা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ক্ষেতের আইল কাটাকে কেন্দ্র করে লাল মিয়া (২৫) নামে এক যুবক তার আপন চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছে। বুধবার, ১৯জুন সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনার পরপরই ঘাতক চাচাতো ভাই হাফেজ মিজান পলাতক রয়েছে। নিহত লাল মিয়া উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। ঘাতক হাফেজ মিজান নিহতের আপন চাচা গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে লাল মিয়া তার বাবাকে নিয়ে বাড়ির পাশেই নিজস্ব জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুত করছিলেন। এ সময় তারা জমির আইল (বাতর) বেশি কেটে ফেলা হয়েছে বলে গিয়াসউদ্দিন ও তার ছেলে হাফেজ মিজান অভিযোগ করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াসউদ্দিনের ছেলে হাফেজ মিজানের ধারালো অস্ত্রের আঘাতে লাল মিয়া ও তার বাবা সিরাজ উদ্দীন গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদেরকে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।  সিরাজ উদ্দীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু বলেন, সকালে আমন ধানের বীজতলা তৈরি করতে গেলে আইল কাটা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে  নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ সাংবাদিক কে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। এছাড়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park