1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নান্দাইলে ধানের বীজতলা তৈরিকে কেন্দ্র করে হত্যার ঘটনায় থানায় মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজাম উদ্দীন ময়মনসিংহ

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধানের বীজতলা তৈরীকে কেন্দ্র করে মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার ঘটনায় নিহত লাল মিয়ার সহোদর ভাই অসিম মিয়া বাদী হয়ে একই গ্রামের মিজানুর রহমান, হযরত আলী ওরফে নবী হোসেন, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, মিতু আক্তার, শিরিনা আক্তার, কুলসুম আক্তার, জামাল উদ্দিন, শফিকুল ইসলাম, ফজলু মিয়া, নজরুল ইসলাম, সোহাগ মিয়া ও আমির উদ্দিনসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরা ৪/৫জনকে আসামি করে ২০ জুন নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত বুধবার ১৯ জুন সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে ধানের বীজতলা তৈরীকে কেন্দ্র করে  লাল মিয়া (২৮) নামে এক যুবক তাঁর আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন।

এ ঘটনায় মিতু আক্তার (১৯) নামে একজনকে আটক করা হলেও ঘাতক চাচাতো ভাই মিজানুর রহমান (২৩) পলাতক রয়েছেন। নিহত লাল মিয়া মাটিকাটা গ্রামের সিরাজ উদ্দিন ওরফে শেশু মিয়ার ছেলে এবং হত্যাকারী মিজানুর রহমান নিহতের আপন চাচা গিয়াস উদ্দিনের ছেলে।

থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, বুধবার, ১৯ জুন সকালে লাল মিয়া তার বাবাকে নিয়ে বাড়ির পাশেই নিজস্ব জমিতে আমন ধানের বীজতলা প্রস্তুত করছিলেন। এ সময় আসামিরা পূর্বশত্রুতার জেরে আক্রোশে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জমির আইল বেশি কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ তুলে ধরে লাল মিয়া ও তাঁর পিতা সিরাজ উদ্দিনের উপর হামলা চালায়। একপর্যায়ে গিয়াসউদ্দিনের ছেলে মিজানুর রহমানের ধারালো ছুরি আঘাতে লাল মিয়া, তাঁর বাবা সিরাজ উদ্দীন ও ভাই সাইফুল ইসলাম গুরুতর রক্তাক্ত আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন এবং সিরাজ উদ্দীন ও সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মামলার বাদীসহ এলাকাবাসী লাল মিয়ার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তিার দাবী জানিয়েছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা নথিভূক্ত হয়েছে। একজন আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park