1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে মানবাধিকার নেত্রীর সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার থেকে: কামরুন তানিয়া

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন হিউম্যান এইড-এর কেন্দ্রীয় নেত্রী সেহলী পারভীন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৭ জুলাই ২০২৫, বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে মানবাধিকার, প্রশাসনের ভূমিকা এবং সামাজিক স্থিতিশীলতা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে উভয়েই মতবিনিময় করেন। তাঁরা ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মানবিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন হিউম্যান এইড নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং কেন্দ্রীয় সহকারী মহাসচিব সাঈদা সুলতানা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সেহলী পারভীনকে বাংলাদেশের লোকজ ঐতিহ্যের স্মারক হিসেবে ‘নকশিকাঁথার মাঠ’ নামীয় বিখ্যাত ব্র্যান্ডের একটি নকশিকাঁথা উপহার দেওয়া হয়। উপহারটি গ্রহণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পল্লী কবি জসিমউদ্দিনের স্মৃতিকে স্মরণ করেন।

জেলা প্রশাসনের গত এক বছরের কর্মকাণ্ড সংবলিত ডকুমেন্টস নেত্রীর হাতে তুলে দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামসিদ ইরাম খান। পুরো সাক্ষাৎ পর্বটি সমন্বয় করেন হিউম্যান এইড নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে প্রশাসন ও মানবাধিকার সংগঠনের মধ্যে একটি সহযোগিতাপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park