1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারীদের সার্বিক উন্নয়নেই অঙ্গীকার—ফুলতলায় উঠান বৈঠকে প্রতিশ্রুতি দিলেন আলি আসগার লবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শামীম খুলনা

খুলনার ফুলতলা উপজেলার বিভিন্ন এলাকায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক করে নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এসব উঠান বৈঠকে তিনি নারীর সমান অধিকার, স্বাধীন চলাচল ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিতকে ভবিষ্যৎ কাজের প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেন।

উঠান বৈঠকে আলি আসগার লবি বলেন, “নারীদের কর্মসংস্থানে যতটুকু প্রয়োজন—সরকারি সহায়তা, প্রশিক্ষণ, বাজারসংযোগ—সবই আমরা নিশ্চিত করতে চাই। আমরা চাই নারীর প্রকৃত স্বাধীনতা; তারা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে পারেন।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে সরকার গঠিত হবে, সেই সরকার নারীর সার্বিক উন্নয়ন, সুরক্ষা ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবে। এ জন্য তিনি নারী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

লোবি বলেন, “ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আমি আপনাদের পাশে থাকব। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়—সবখানে উন্নয়নের ছোঁয়া লাগাতে চাই। আপনারা আমাকে দায়িত্ব দিলে ফুলতলার প্রতিটি পরিবার উন্নয়নের সুফল পাবে।”

বৈঠকে উপস্থিত নারী ভোটাররা দুই হাত তুলে তাঁর প্রতি সমর্থন জানান। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধান নির্বাচনী সমন্বয়ক ও জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত। আরও বক্তব্য দেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল বাশার, বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো এবং উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park