1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার অসম্ভব — রামপালে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এই আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতা ও মোংলা–রামপাল–ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. ফরিদুল ইসলাম বৈঠকে উপস্থিত নারী–পুরুষের মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং প্রতিটি দফার তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র সংস্কার ও জাতীয় উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও বিদেশগমনসহ প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। এতে কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের প্রণোদনা, বেকার যুবকদের কর্মসংস্থান, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, ভূমিদস্যু উচ্ছেদ ও পরিবেশ সংরক্ষণের মতো বাস্তবমুখী প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।”

ড. ফরিদুল ইসলাম জানান, বিএনপি ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকারের প্রতিফলন।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, যুবদলের সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম প্রমুখ।

বৈঠকে রামপাল সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক নারী উপস্থিত ছিলেন। তারা স্থানীয়ভাবে তাদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তুলে ধরেন। এ সময় ড. ফরিদুল ইসলাম তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং বলেন, “বিএনপি জনগণের দল—এই দলের শক্তি হলো জনগণ, বিশেষ করে নারীরা। আমরা সবাই মিলে সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park