1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারী মাদক ব্যবসায়ী‌কে গ্রেফতার ক‌রে‌ছে র‍্যাব-৬।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা (৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। এসময় তার নিকট একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ফজলুল হক গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।

 

র‍্যাব-৬ ক্যাম্প কমান্ডার ফজলুল হক জানান মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল।

এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ আরো জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park