1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নারী শক্তির নাম ব্যবহার করে অবৈধভাবে দোকান বসানোর প্রতিবাদে মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বিশেষ প্রতিবেদন

পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমিতি(রেজিঃ৭৭৬৫) এর সভাপতি মোঃ ওয়াহিদুল আলম মাষ্টার আজ বুধবার সকালে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি করে বলেন,

পতেঙ্গা সমুদ্র সৈকতে অসহায় প্রকৃত দোকানীদের সামনে নারী শক্তির নাম ব্যবহার করে অবৈধভাবে স্থায়ী ইফতার মেলার নাম করণে ব্যানার লাগিয়ে দোকান বসানোর প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে ওয়াহিদ মাষ্টার আরো বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে প্রসাশনীয় ব্যবস্থা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে পতেঙ্গা সমুদ্র সৈকত দোকান মালিক সমবায় সমিতি (রেজিঃ ৭৭৬৫)। তিনি আরো বলেন, নারী শক্তির ঐ তিন অভিযুক্তরা হচ্ছেন, মাহাবুবা বেগম, শাহনাজ ও জাহিদা আক্তার এবং তাদের নানা ভাবে মদদ দিচ্ছে পিতা পুত্র খ্যাত নূর মোহাম্মদ, মাসুদ করিম। এরা সবাই মিলে গত ২৪ মার্চ ভোরে জোর পূর্বক জ্বর দখলের মতো সন্ত্রাসী তান্ডব চালিয়ে , প্রকৃত দোকানদের হুমকি ধমকি দিয়ে ইফতার মেলার অবৈধভাবে দোকান বসান।

বুধবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ মানববন্ধন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও সংগঠক মোঃ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু সৈনিক লীগ নগর সাধারণ সম্পাদক মোঃ ফোরকান চৌধুরী, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ৪১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ হোসেন, স্থানীয় দোকানদার মোঃ এনামুল হক, ইখতিয়ার উদ্দিন, সাজ্জাদ হোসেন, অসহায় প্রকৃত দোকানীদের পরিবারের পক্ষে নার্গিস আক্তার,বুলিয়া বেগম,লায়লা বেগম সহ অসংখ্য সদস্য ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কামাল বলেন, চট্রগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের তালিকায় পতেঙ্গা সমুদ্র সৈকত সৃষ্টিকারী প্রকৃত কার্ডধারী দোকান মালিক সমবায় সমিতির মাধ্যমে সৈকতের সৌন্দর্য ঠিক রেখে অসহায় প্রকৃত দোকান মালিকদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

আর জোর পূর্বক ও অনৈতিক অবৈধভাবে দোকান বসানোর নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হুমকি দাতা মাসুদ ও মাহাবুবা গংদের অবিলম্বে সৈকত এলাকা থেকে বিতাড়িত করতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া মঞ্জু,সাইফুল, নূর মোঃ সহ সৈকত এলাকায় দোকানীদের প্রতিনিয়ত হয়রানি, চাঁদা দাবি জিম্মি দশা থেকে মুক্তির আবেদন জানিয়েছেন।

প্রকৃত পক্ষে এই গংরা সীবিচের সৌন্দর্য হানির জন্য দায়ী বলে মানববন্ধন প্রতিবাদ সভা থেকে জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park