1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নাশকতা মামলায় নড়াইলের ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টিপু সুলতান (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর থানার একটি টিম তুলারামপুর এলাকা থেকে তাকে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, টিপু সুলতানের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, টিপু সুলতান ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। তিনি নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত আবেদন করে দলে যোগদানের অনুমোদন নেন।

এদিকে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলার অন্যতম আসামিও তিনি।গ্রেফতারের পর তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park