1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্কে অপরিশোধিত টোলে এমটিএর ক্ষতি ৫.১ বিলিয়ন ডলার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

নিউইয়র্কে গত চার বছরে অপরিশোধিত টোলের কারণে এমটিএ ৫.১ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে- এমন খবর প্রকাশিত হওয়ার পর নিউইয়র্কবাসীদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। সৎ চালকেরা তাদের কষ্টের টাকা দিলেও অনেকে অন্যায় করেও পাড় পেয়ে যাওয়ায় ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।

এনওয়াইসি লেবার কাউন্সিল এবং স্যানিটেশন ওয়ার্কার্স ইউনিয়নের তিন লাখ সদস্যের চেয়ারম্যান হ্যারি নেসপোলি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা এমনকি তাদের অপরিশোধিত টোল পর্যন্ত আদায় করতে পারছে না। ফলে তারা আমাদের ওপর কনজেশন প্রাইসিং চাপিয়ে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘তাদের উচিত টোল লঙ্ঘনকারীদের কাছ থেকে টোল সংগ্রহ করা।’ তিনি কনজেশন প্রাইসিং বাতিল করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন জানান। তিনি বলেন, বর্তমানে আইন মান্যকারী শ্রমজীবী লোকজন অন্যায়কারীদের ঘাটতি পূরণ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালেই টোল লঙ্ঘনকারীদের মোট অসংগৃহীত অর্থের পরিমাণ ছিল ১.৪ বিলিয়ন ডলার। আর ২০২১ থেকে ২০২৩ সালের সময়কালে তা ৩.৭ বিলিয়ন ডলার।

কর্তৃপক্ষ মনে করছে, বার্ষিক অপরিশোধিত টোলের পরিমাণ ২ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে ৯ বিলিয়ন ডলারের কনজেশনাল টোলের সামগ্রিক হিসাব টানা হলে। ওই ফি ২০২৮ সালে ১২ বিলিয়ন ডলার এবং ২০৩১ সালে ১৫ বিলিয়ন ডলার হবে।

অন্যায়কারীদের প্রশ্রয় পাওয়ায় ম্যানহাটনের লি বলেন, তিনি অনেক কষ্টের পয়সা টোল হিসেবে দিয়ে থাকেন। অথচ অনেক লোক অবৈধভাবে কিংবা ভুতুরে প্লেট লাগিয়ে পার পেয়ে যাচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park