1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্কে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার। মেলার প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করবেন। ফেয়ার উপলক্ষে তিনি ১৮ এপ্রিল নিউইয়র্ক পৌঁছাবেন।

বাংলাদেশ—ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BUCCCI) এবং ইউএসএ—বাংলা বিজনেস লিংক যৌথভাবে এই ফেয়ারের আয়োজন করছে। সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (BAB) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)।

রেমিট্যান্স পাঠানোর বৈধ পথকে উৎসাহিত করা এবং প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করাই এই মেলার মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজক বিশ্বজিত সাহা।

এবারের ফেয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা এবং দর্শনার্থীরা এটি বিনামূল্যে পরিদর্শন করতে পারবেন।

মেলায় অংশ নিচ্ছে সরকারি-বেসরকারি খাতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মানি ট্রান্সফার অপারেটর এবং রেমিট্যান্স প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং ডিনার।

মেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এক্সিম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, আইএফআইসি ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মেহমুদ হোসেন, পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এসবিএসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এনআরবি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাসহ আরও অনেকে।

এছাড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সংশ্লিষ্ট বহু প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞরা এই আয়োজনে উপস্থিত থাকবেন।

রেমিট্যান্স ও অফশোর ব্যাংকিং বিষয়ক বিশেষ একটি প্রকাশনা মেলায় উন্মোচন করা হবে। পাশাপাশি স্টলগুলোতে প্রবাসী বাংলাদেশিদের জন্য তাৎক্ষণিক ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ রাখা হয়েছে।

মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক বণিক বার্তা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাপ্তাহিক ঠিকানা, একাত্তর টিভি এবং নিউইয়র্কভিত্তিক টেলিভিশন চ্যানেল TBN24।

২০ এপ্রিল, মেলা শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি বিশ্বব্যাংকের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park