
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
নিউইয়র্কে বাঙালি মালিকানাধীন ফাস্ট কাপ ক্যাফে উদ্বোধন হবে শনিবার, ১ নভেম্বর ২০২৫, বিকাল ৩টায়। ক্যাফেটি অবস্থিত ২৯-০১, ৩৬ এভিনিউ, অষ্টেরিয়া, নিউইয়র্ক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ও কমিউনিটির সুপরিচিত মামুনুর রশিদ, যিনি ক্যাফের অন্যতম পরিচালক। প্রবাসী সমাজের সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ফাস্ট কাপ ক্যাফে তার আধুনিক পরিবেশ, স্বাদ ও আরামদায়ক পরিবেশে কফি ও হালকা খাবার পরিবেশন করবে। উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন, এটি স্থানীয় বাঙালি সম্প্রদায়ের মিলনস্থল হিসেবে কাজ করবে এবং প্রবাসী সমাজের সংস্কৃতি, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগকে শক্তিশালী করবে।