1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজের আবেদন নাকচ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক 

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে ঘুষের অভিযোগ খারিজ করার আবেদন আদালত নাকচ করেছে। মেয়র অ্যাডামস গত সেপ্টেম্বর মাসে ঘুষ গ্রহণ এবং অবৈধ ক্যাম্পেইন অনুদানের অভিযোগে অভিযুক্ত হন। তিনি বিভিন্ন বিলাসবহুল ভ্রমণ সুবিধা গ্রহণের বিনিময়ে রাজনৈতিক সুবিধা প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ফেডারেল প্রসিকিউটররা বলেন, অ্যাডামস ফায়ার ডিপার্টমেন্টের পরিদর্শকদের চাপ দিয়ে ম্যানহাটনে নতুন তুর্কি কনসুলেটের অনুমোদন করিয়েছিলেন এবং এর বিনিময়ে তিনি বিলাসবহুল ভ্রমণ সুবিধা পেয়েছিলেন।

অ্যাডামস তার বিরুদ্ধে আনা ঘুষের অভিযোগ খারিজ করার জন্য আদালতে আবেদন করেছিলেন, কিন্তু বিচারক ডেল হো তার আবেদন নাকচ করে দিয়ে বলেন, এই অভিযোগ সেকেন্ড সার্কিটের আইনি মানদণ্ড পূরণ করে। অ্যাডামস নিজেকে নির্দোষ দাবি করেছেন।

এদিকে, সোমবার (১৭ ডিসেম্বর) নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি অ্যাডামসকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন, তবে তিনি অ্যাডামসের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানেন না।

অ্যাডামস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, আমরা শুধু এই শহরের উন্নয়ন নিয়ে আলোচনা করি। এ ছাড়া, অ্যাডামস প্রশাসনের একাধিক সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। এর মধ্যে ইঙ্গ্রিড লুইস-মার্টিন, মেয়রের প্রধান উপদেষ্টা গত রবিবার পদত্যাগ করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park