1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদীতে মিলল সুফিয়া নামের এক শিশুর লাশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ হাচিবুর রহমান স্টাফ রিপোর্টার

 

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর নবগঙ্গা নদীতে মিলল সুফিয়া ( ৯) নামের এক শিশুর লাশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাউলি ইউনিয়নের ইসলামপুর সংলগ্ন নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করেছে বড়দিয়া নৌপুলিশ।

 

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম সুফিয়া (৯)। সে কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। সে বাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। স্বজনরা জানান,গতকাল বুধবার আনুমানিক ৯ টার সময় কাঞ্চনপুর গ্রামের মিকালইলের সুপার ব্রিকস হাত দিয়ে ইট ভাটায় তার বাবাকে ভাত দিয়ে ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার স্বজনরা সন্ধান পাননি।

 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় ইসলামপুর নবগঙ্গা নদীতে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে বড়দিয়া নৌপুলিশ এসে বিবস্ত অবস্থায় নদী থেকে লাশটি উদ্ধার করে।

 

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশের এস,আই বিল্লাল বলেন স্থানীয়রা খবর দিলে আমরা এসে লাশটি উদ্ধার করি শরীরের কোথাও কোনো আঘাতে ছিল আমরা দেখতে পাইনি।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park