1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিবন্ধন পেল বাংলাদেশ আমজনগণ পার্টি, পটুয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধি

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আমজনগণ পার্টি’ নিবন্ধন পাওয়ায় পটুয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। পরে দলীয় প্রতিনিধি দল জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, জেলা সদস্য সচিব মো. খোকন মিয়া, সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সুনীল দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার রক্ষা, স্বচ্ছ সমাজব্যবস্থা গঠন এবং ন্যায্য সুযোগ নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য। তাঁরা আরও জানান, দলের প্রতিষ্ঠাতা ড. রফিকুল আমীন জনগণের কল্যাণে রাজনীতিকে মানুষের দুয়ারে পৌঁছে দিতে চান। আগামীর দিনে পটুয়াখালীতে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকারও করেন তাঁরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park