1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ক্যাম্পেইন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
৬ এপ্রিল ২০২৫

ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে পবিত্র ঈদ-উল ফিতরের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে সড়ক নিরাপত্তা সম্পর্কিত লিফলেট বিতরণ এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

এদিনের ক্যাম্পেইনটি নিসচা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় সড়কের চলাচলরত পরিবহন, চালক, শ্রমিক এবং পথচারীদের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক আশরাফুল আলম, খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান, সুকান্তসহ অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্য, এবং নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এছাড়াও, ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, সভাপতি সাংবাদিক খান মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ কার্যকরী সদস্য শাহাবুজ্জামান সবুজ, মোঃ হুসাইন খান, এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, আলিমুজ্জামান, গোপাল এবং খান মুজাহিদুল ইসলাম সেতু সহ অন্যান্য নেতৃবৃন্দও ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিদিন হাজারো মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, যা দেশের জন্য বড় একটি সমস্যা।

তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সড়ক উন্নয়ন, চালকদের পেশাদার প্রশিক্ষণ, পথচারীদের সচেতনতা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন জরুরি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park