1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপির ভবিষ্যৎ পরিকল্পনা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আইন-শৃংখলার উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, সর্বপরি নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১১ টায় কেএমপির সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এ পরিকল্পনার কথা জানান।

প্রেস ব্রিফিং-এ কেএমপির চলমান অভিযানের সফলতা তুলে ধরা হয়। অপরাধ কমাতে নাগরিক সচেতনতা সৃষ্টিতে সকল পেশার মানুষদের সাথে মত -বিনিময়, বিভিন্ন মোড়ে যৌথ চেকপোস্ট স্থাপন, ক্রাইম স্পটগুলোতে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান, ১২জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পুরস্কার ঘোষণাসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার জানান, খুলনা গড়ার লক্ষ্যে ভবিষ্যত পরিকল্পনার মধ্যে রয়েছে- ‘এ্যাওয়ারনেস কার্ড’ বিতরণ। এ কার্ডের মাধ্যমে প্রতিটি নাগরিক নিজের থেকেই নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকবে। এছাড়া সিসিটিভি ক্যামেরা স্থাপনে নাগরিকদের উৎসাহিত করা, ইজিবাইক চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, স্থাস্থ্য সচেতনতা বাড়াতে মিনি ম্যারাথন রেস/দ্রুত হাটা প্রতিযোগিতা এবং শিশু কিশোরদের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে ২১ ফেব্রুয়ারি হাতের লেখা প্রতিযোগীতা আয়োজন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. কুতুবউদ্দিন ও ডিসি সাউথ মো. মনিরুজ্জামান মিঠু।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park