1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্য নড়াগাতী থানা আওয়ামীলী ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় নড়াগাতী থানা আওয়ামীলীগ অফিসে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য নড়াইলের গণমানুষের আস্থা ভালোবাসার প্রতিক জননেতা কবিরুল হক মুক্তির নৌকা প্রতিক বিজয়ের লক্ষ্যে নড়াইল নড়াগাতী থানা আওয়ামীলীগের ছয় ইউনিয়ন মিলে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন বসির, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য নড়াইলের গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতিক জননেতা কবিরুল হক মুক্তি।

এ সময় প্রধান অতিথি তার পিতার স্মৃতিচারণ সহ নড়াগাতী থানা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে আন্তরিকতার সাথে দলের জন্য কাজ করা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নওশের চৌধুরী, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর কো-অর্ডিনেটর মোঃ মামুন হাচান, মোরাদ মোল্লা, সোহরাব হোসেন, উজ্জ্বল হোসেন, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ নড়াগাতী থানা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park