1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্বাচনী রোডম্যাপসহ নানা দাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে এবং জনগণের ক্ষমতা তাদের প্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিতে হবে। জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না।” তিনি আরও বলেন, “দেশি-বিদেশি চক্রান্ত চলছে, তাই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেজ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি মিসেস লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবালসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি নেতারা।

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দুপুরের আগেই জেলার বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। একপর্যায়ে পুরো স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park