1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের পক্ষে কাউকে জোর করে নির্বাচনে আনার সুযোগ নেই।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন এ সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, ‘বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামীতে কোনো নির্বাচন হবে না। কারণ বর্তমান কমিশন কোনো বহিশক্তির চাপে নেই। আর বিগত নির্বাচন কেন প্রশ্নবিদ্ধ হয়েছে সেটি সবার জানা আছে। এখন সেই পরিস্থিতি নেই।’

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ তিন-চারটি দলের অংশগ্রহণ রাজনৈতিক ও আদালতের ওপর নির্ভর করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park