1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্বাচন জনগণের স্বার্থে, ব্যাহত হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: রকিবুল ইসলাম বকুল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি:

আসন্ন জাতীয় নির্বাচনকে ‘জনগণের স্বার্থের নির্বাচন’ আখ্যা দিয়ে বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন, এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার খালিশপুর থানার ১০ নং ওয়ার্ডের নয়াবাটী এলাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা-২ ও ৩ আসনে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, তাদের পক্ষে সমন্বিতভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগর বিএনপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কর্মসূচি শুরু হবে। “আজ বা আগামীকাল থেকেই আমাদের প্রচারণা কার্যক্রম শুরু হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “এই নির্বাচন জনগণের স্বার্থে, জনগণের পক্ষে নির্বাচন। যারা এটি ব্যাহত করার চেষ্টা করবে, তারা জনগণের বিপক্ষে অবস্থান নেবে।” তিনি উল্লেখ করেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন তারা জেগে উঠেছে নিজেদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে।

ভোটের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বকুল বলেন, “আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব”—এই নীতির ভিত্তিতেই জনগণ গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে চায়। কারণ, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park