1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্বাচন বানচালের আগাম কোনো সতর্কবার্তা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

নির্বাচন বানচালের আগাম কোনো সতর্কবার্তা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সব সময় ষড়যন্ত্র করে আসছে। তবে দেশের গোয়েন্দা বাহিনী তৎপর রয়েছে। নির্বাচন বানচালের আগাম কোনো তথ্য এখনো নেই।

দেশে নির্বাচন যাতে না হয়, সে জন্য বিএনপি লিফলেট বিতরণ করে আসছে—এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপিসহ নাম অজানা আরও দু-একটি দল, যারা এ কাজে লিপ্ত রয়েছে, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল। তাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘনের অভিযোগে আইন অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে মনে করি।

সারা দেশে বিদ্যুৎ-বিভ্রাটের আশঙ্কা করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনা হলে তিনি বলেন, বিএনপি এর আগেও বিদ্যুতের ওপর নাশকতা করেছে, সুতরাং ওই আশঙ্কা থেকেই হয়তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। সব জায়গায় নির্বাচনের ব্যাপক প্রচারণা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park