1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিলক্ষিয়া প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল ফাইনাল: তরুণদের খেলাধুলায় উৎসাহ ও মাদকমুক্ত সমাজের বার্তা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার নিলক্ষিয়া প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ জুলাই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক থেকে দূরে রাখার উদ্দেশ্যে আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সরকার, ইতালি প্রবাসী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, মালয়েশিয়া প্রবাসী মোশাররফ, সুমন সরকার যুবদল, মোঃ শামীম মিয়া, মোঃ জসিম সরকার, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন সরকার (সভাপতি, বেলাব উপজেলা প্রবাসী তরুণ দল), মোঃ ছাত্তার মিয়া, সাবেক মেম্বার দ্বীন ইসলাম, মোঃ বাবুল মিয়া, ডাক্তার অমৃত জহির, সাত্তার মোল্লা, নজরুল ভেন্ডার, ইতালি প্রবাসী মাসুম মিয়া, কোরিয়া প্রবাসী মোহাম্মদ আলী হোসেন তালুকদার, মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ গাজী আলম, সিঙ্গাপুর প্রবাসী পলাশ, আহসান হাবিব মিঠু, ভুট্টু মেম্বার, তোফায়েল ফকির, বদরুল হুদা (ভৈরব বাজার ব্যবসায়ী), এনাম ফকির (দুলালকান্দি ব্যবসায়ী), জাকির তালুকদার (ঢাকা ব্যবসায়ী), রিপন মিয়াসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

ফাউন্ডেশনের উদ্যোক্তারা জানান, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি করা। তাদের বিশ্বাস, তরুণরা যদি খেলাধুলায় মনোযোগ দেয়, তবে তারা অস্বাস্থ্যকর নেশা থেকে দূরে থাকবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।

নিলক্ষিয়া প্রবাসী ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park