1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন: আহমদ শফী আশরাফী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাসনাইন আহমদ

অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। এ জন্য দেশে আইন আছে, প্রশাসন আছে। কোন দল বা অঙ্গসংগঠন অপরাধ করলে আইনি ভাবে মোকাবেলা করতে হবে। তা না করে নিষিদ্ধ করে দেওয়া কোন সমাধান নয়। ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিশোধ নিবেন না। রাজনীতি করার অধিকার সবার আছে, সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন।

আজ ২৭ অক্টোবর ২০২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও নেত্রকোণা ১ আসনের জনমানুষের নেতা আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন: ছাত্রলীগের মত একটি ঐতিহাসিক ভূমিকা পালনকারী এবং নেতৃত্বদানকারী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক পূনরায় বিবেচনা করতে আহবান জানাবো। বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে নিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের নেতৃত্ব, আত্মত্যাগ ও জীবন বির্সজন ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

ঘুটি কয়েকজনের অপরাধের দায় পুরো সংগঠন নিতে পারে না। আজ আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কাল আপনাদেরকেও নিষিদ্ধ করার রাস্তা পেয়ে যাবে। সুতরাং নিষিদ্ধ নিষিদ্ধ খেলা বন্ধ করুন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করুন।

বার্তা প্রেরক, হাসনাইন আহমদ দফতর সম্পাদক ন্যাশনাল সবুজ বাংলা পার্টি

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park