1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে হাজী সাহেব মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (২২ অক্টোবর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাহানারা কাঞ্চনসহ এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী সাহেব মাজারের হাদেম মোঃ সাকের ,সামসুল আলম, মোঃ আলী।

মিলাদ মাহফিল এর পূর্বে নিরাপদ সড়ক আন্দোলন ও নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহবায়ক জয় দাশ গুপ্ত।

এতে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য তৌহিদ ইসলাম, ইমরান হোসেন,অন্তর দাশ,জয় চাকমা,পার্থ ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে অদূরে চন্দনাইশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় ছবির স্যুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park