
নিস্তব্ধ রাত
তৌকিত আহমেদ
নিশীথের চাঁদ ডোবে গভীর নীরবতায়,
তারার মেলা জ্বলে, বয়ে যায় বাতাস,
গহিন আঁধার ঘিরে রাখে মনটা,
একাকিত্ব ভাঙে না,কেবল ছায়ার আভাস।
চুপ করে শুনি রাতের কথকতা,
নদীর জল বয়ে চলে নিঃশব্দে দূরে,
ফিসফিসিয়ে মর্মরিত পাতা ঝরে,
কোথাও থেমে থাকে না শব্দের সুরে।
নিস্তব্ধতার মাঝে বাজে হৃদয়ের সুর,
কিছু পুরনো স্মৃতি ভেসে আসে,
অজানা কোন স্বপ্ন মেলে শীতল হাত,
কিছু অপ্রকাশিত কথা ঝরে যায় ধীরে ধীরে।
রাতের বুকে লুকিয়ে থাকে এক অন্য জগৎ,
নিঃশব্দে বাঁচে চাঁদ, তারা, আর একটি হৃদয়।