
রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে আনন্দবাজার পত্রিকা আয়োজিত তিন দিনব্যাপী ট্যুরিস্ট স্পট মেলা। ২৭ জুন (শুক্রবার) এই মেলার শুভ সূচনা হয় এবং চলবে ২৯ জুন পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রমণপিপাসুদের জন্য উন্মুক্ত।
এ মেলায় ব্যতিক্রমী পরিবেশনায় নজর কেড়েছে দুটি ভ্রমণ সংস্থা—‘গো এভ্রিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ (স্টল নম্বর B-8) এবং ‘ট্রাভেলিক্সা প্রাইভেট লিমিটেড’ (স্টল নম্বর C-14 ও 15)। গো এভ্রিহোয়ার স্টলে রয়েছে লন্ডনের আদলে তৈরি রঙিন ডাবল ডেকার বাস, আর ট্রাভেলিক্সার স্টলে দেখা মিলছে বরফের তৈরি ইগলুর—যা গরমের শহর কলকাতায় এনে দিয়েছে শীতল আনন্দের অভিজ্ঞতা।
‘গো এভ্রিহোয়ার’-এর পুজো স্পেশাল:
সমৃদ্ধ ঘোষের গো এভ্রিহোয়ার পুজোয় নিয়ে এসেছে আকর্ষণীয় ফ্যামিলি ট্যুর প্যাকেজ। থাকছে ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়ার সুবিধা, মনোরম গন্তব্যে ভ্রমণের আয়োজন এবং বাজেট অনুযায়ী নানা ধরণের পরিকল্পনা। ভ্রমণকে শুধুই ঘুরে দেখা নয়—বরং জীবনের এক টুকরো আনন্দ খুঁজে পাওয়ার অভিজ্ঞতা করে তুলছে এই সংস্থা।
‘ট্রাভেলিক্সা’-র নতুন প্রস্তাব:
অন্যদিকে শাশ্বতী ঘোষের নেতৃত্বে ট্রাভেলিক্সা নিয়ে এসেছে সাশ্রয়ী বাজেটে একাধিক দেশি-বিদেশি ট্যুর প্যাকেজ। বরফের ইগলুর ব্যতিক্রমী প্রস্থাপনায় দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে সংস্থাটি। কম খরচে বেশি আনন্দ—এটাই তাদের প্রতিশ্রুতি। ফ্যামিলি ট্যুর থেকে শুরু করে রোমান্টিক প্যাকেজ পর্যন্ত রয়েছে বিবিধ অফার।
দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ:
কলকাতার সাধারণ মানুষের কাছেই নয়, এই মেলায় দেশের নানা প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরাও ভিড় জমাচ্ছেন। কারণ এখানে আছে বিশ্বের নানা দেশের ট্যুর প্যাকেজ, থাকার ও খাওয়ার সেরা পরিকল্পনা, এবং অনন্য অভিজ্ঞতা। মেলা ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, “লন্ডনের বাসে উঠে বা ইগলুতে ঢুকে যেটুকু সময় থাকছি, তাতে মনে হচ্ছে অন্য এক দেশে চলে এসেছি।”
তাই আপনি যদি ভ্রমণপিপাসু হন বা পরিবারের সঙ্গে উৎসবের ছুটিতে কোথাও যাওয়ার পরিকল্পনা করে থাকেন—তাহলে নেতাজি ইনডোরে এই ট্যুরিস্ট স্পট মেলায় ঘুরে আসা অবশ্যই উচিত। মনে রাখবেন, আপনার স্বপ্নের গন্তব্য হয়তো অপেক্ষা করছে ঠিক স্টল B-8 বা C-14/15-তেই।