1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ ৫ জন আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী “অপারেশন ডেভিল হান্ট” এর অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫নং চর ঈশ্বর ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, আব্দুল মাজেদ পলাশ, আব্দুল জাহের পিন্টু, সিরাজুল ইসলাম রাফসান ও আবুল কালাম বিটুকে আটক করা হয়।

অভিযোগ ও উদ্ধারকৃত সামগ্রী:

আটককৃতদের বিরুদ্ধে হাতিয়ায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগ রয়েছে। এছাড়া, তারা ৬ ফেব্রুয়ারি ২০২৫ ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায়ও জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ:

আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, “ইন এইড টু সিভিল পাওয়ার” নীতির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park