
তেরখাদা প্রতিনিধি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধ দমন কার্যক্রম ত্বরান্বিত করতে দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকালে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের ক্যাবল ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দিঘলিয়ার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী মর্জিনা বেগম (৪০)–কে এক কেজি গাঁজাসহ আটক করে নৌবাহিনী। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসায় জড়িত ছিলেন।
নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
NGS/MMH