1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নৌবাহিনীর অভিযানে নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার থেকে চাঁদাবাজ আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার থেকে কালা মনির নামক জনৈক চাঁদাবাজকে আটক করেছে নৌ বাহিনী।

নৌবাহিনীর এক সূত্র থেকে জানা যায়, গতকাল বুধবার দুপুর পৌণে ১টার দিকে নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজারে কালা মনির একজন আড়ৎ ব্যবসায়ীর সাথে গন্ডগোল সৃষ্টি করে চাঁদা দাবী করে। আড়ৎ ব্যবসায়ী তখন উপায় না দেখে ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর কাছে সাহায্য চায়।

পরবর্তীতে লেঃ মুস্তাদি-উল-ইসলাম, (এক্স) বিএন (পিনং ৩৬০৬) এর নেতৃত্বে টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় গমন করে এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে। অতঃপর পৌণে ২টার সময় আটক কালা মনিরকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য আটক কালা মনিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বের আরও ১০টি মামলা রয়েছে বলে জানা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park