1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ নবীন নাবিকের শিক্ষা সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, 

বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ।

আজ রবিবার (২৫ মে) সকালে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মনোজ্ঞ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নবীন নাবিকদের মধ্যে মোঃ গালিব আল মাহাদী অর্ণব পেশাগত দক্ষতা ও সব বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জন করে ‘নৌপ্রধান পদক’, মোঃ হাসিব হোসেন দ্বিতীয় স্থান অর্জন করে ‘কমখুল পদক’ এবং মোঃ নাঈম গাজী তৃতীয় স্থান অর্জন করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

প্রধান অতিথি তার ভাষণে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। একইসঙ্গে তিনি জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যাদের ত্যাগ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে শক্ত ভিত দিয়েছে।

তিনি নবীন নাবিকদের উদ্দেশে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে দৃঢ় সংকল্পে বলীয়ান হয়ে কাজ করতে হবে। ত্রিমাত্রিক নৌবাহিনীর আধুনিক অভিযাত্রায় তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা রক্ষা এবং নৌ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে এই নবীন নাবিকরাই হয়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব। তিনি বলেন, ইন-এইড-টু সিভিল পাওয়ার কার্যক্রমের আওতায় দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর নিরবিচ্ছিন্ন সহায়তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকরা।

শেষে প্রধান অতিথি নবীন নাবিকদের বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে অভিষিক্ত হওয়ার জন্য অভিনন্দন জানান এবং দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park