1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নৌবাহিনীর টহলে ছিনতাইকারী ও মদ্যপ ব্যক্তি আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনায় নৌবাহিনী কন্টিনজেন্টের নৈশ টহল দল অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও এক মদ্যপ ব্যক্তিকে আটক করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ০১টা ৩৫ মিনিটে খুলনা নগরীর ০৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারী খুলনা জেলা, লবনচোরা থানা, টুটপাড়া, মহিশবাড়ি, বড়খালপাড় এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে মো. জোবায়ের হোসেন। তার কাছ থেকে একটি টিপচাকু ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাত ০২টা ২০ মিনিটে আটককৃত ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে ০৫ নম্বর ঘাট এলাকা থেকে এক মদ্যপ ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত মদ্যপ ব্যক্তি খুলনা জেলা, লবনচোরা থানা, টুটপাড়া, বড় খালপাড়, ৩১ নম্বর ওয়ার্ড, মহির বাড়ির বাসিন্দা মো. মনিরুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন। তিনি মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নৌবাহিনীর এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলছেন, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park