1. admin@naragatirsangbad.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএল কলেজের ২ নম্বর গেটে যুবককে গুলি, আহত মহিদুল  নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে একাধিক মামলার আসামি আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেপ্তার নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্বাশতি ইসলাম সুষমার চোখে সালমা খানম: শিক্ষক নন, জীবনের পথ দেখানো এক আলোকবর্তিকা নড়াগাতী পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার ফেনীতে চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত, চালক আহত জামিনে বেরিয়েই বেপরোয়া? টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ, কে এই সৈয়দ আল আমিন দিঘলিয়ায় চাঁদাবাজি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পেড়লী ইউনিয়নের শীতলবাটি ও পাঁচগ্রাম ইউনিয়নের বুড়ীখালি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে পেড়লী ইউনিয়নের শীতলবাটি গ্রামের সাকু শেখের ছেলে লাদেন শেখকে (২১) তার বাড়ির উঠান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া ২ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে পাঁচগ্রাম ইউনিয়নের বুড়ীখালি গ্রামে অভিযান চালিয়ে মনা শেখের ছেলে রাজিব শেখ (৩১) ও মৃত ইদ্রিস মোল্লার ছেলে মোক্তার মোল্লাকে (২৩) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় রাজিব শেখ ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ছোট ছোট প্যাকেটে ভাগ করছিলেন। আর মোক্তার মোল্লা ঘরের দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের চলমান অভিযান সফল করতে কালিয়া থানা পুলিশ বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park