1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নাজমুল শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। সোমবার (২ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলীর নির্দেশনায় এসআই সম্রাট মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার ও নাঈমুর রহমান অংশ নেন। নোয়াগ্রাম বাসস্ট্যান্ডে সাগর মেডিকেল হলের সামনে সন্দেহভাজন হিসেবে নাজমুল শেখকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার নাজমুল শেখ উপজেলার নোয়াগ্রাম এলাকার ফারুক শেখের ছেলে বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ওসি মোঃ ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, “আমি যতদিন কালিয়া থানায় দায়িত্বে আছি, ততদিন মাদককারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আমার চাকরি জীবনে কখনও মাদক ব্যবসায়ীদের ছাড় দেইনি, ভবিষ্যতেও দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ একা সফল হতে পারে না; এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানান এবং মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য অনুরোধ করেন।

 

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। নিয়মিত অভিযানের ফলে মাদককারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park