
নিজস্ব সংবাদদাতা, কালিয়া (নড়াইল)
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়—এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১লা নভেম্বর, ২০২৫ (শনিবার) সকাল ১০টায় হাফেজ হাফিজুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া সহকারী কমিশনার (ভুমি) শ্রাবণী বিশ্বাস।
উপস্থিত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন এবং সমবায় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন প্রশান্ত কুমার, সহকারী পরিচালক, উপজেলা সমবায় অফিস, কালিয়া; মোঃ আলমগীর হোসেন, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, নড়াইল; শাহ জালাল জমাদ্দার, সম্পাদক, প্রগতিশীল সঞ্চয় ও সমবায় অফিস, কালিয়া; কাজী খুরশিদ আলম দিদার, দেবদুন-বাঐশোনা পানি ব্যবস্থাপনা সমবায় অফিস; মোঃ তরিকুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক, নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, মূলশ্রী; এবং এম এ বাতেন, সভাপতি, কালিয়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করে প্রধান অতিথি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি স্থানীয় সমবায় কর্মীদের মধ্যে সমবায় চেতনা ও একতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে গ্রহণ করা হয়।