1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লাহুড়িয়ায় টিকটক ও ফ্রি-ফায়ারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, ১০ জন আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকায় টিকটক ভিডিও তৈরি এবং ফ্রি-ফায়ার খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া বাজার এলাকায় সংঘর্ষের ফলে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের মনোমালিন্য। টিকটক ভিডিও নির্মাণকে কেন্দ্র করে ছয় মাস আগে থেকেই নড়াইলের এগারোনলী এবং ৮৫পাড়া গ্রামের কয়েকজনের মধ্যে কথাকাটাকাটি চলছিল। মঙ্গলবার (৭ এপ্রিল) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে এসে দুই গ্রামের যুবকদের মধ্যে তর্কবিতর্ক হয়। পরবর্তীতে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে বির্তক আরও তীব্র আকার নিলে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, হামলার সময় ছোট বাচ্চারা পর্যন্ত হামলার হাত থেকে রেহাই পায়নি। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, “দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।” স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park