1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয় খুলে স্লোগান, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় ১৮ মাস পর নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে বাংলাদেশ আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় খুলে দলীয় কর্মসূচি পালনের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামুকখোলা কাজীপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আলিম কাজীর নেতৃত্বে নেতাকর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ বিষয়ে আলিম কাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিস খুলছেন ও কর্মসূচি দিচ্ছেন। আমরাও প্রকাশ্যেই কর্মসূচি পালন করেছি। আমরা গোপনে বা রাতের অন্ধকারে কিছু করিনি, প্রকাশ্যেই দলীয় কার্যক্রম করেছি।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে লোহাগড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।” এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park