1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে নড়াইলের পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে সংগঠনটি মশাল মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, প্রকাশ্য সন্ত্রাসী হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মশাল মিছিলে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, জুলাইযোদ্ধা ও সংগঠনের মুখ্য সংগঠক তুহিন মোল্যা, জুলাই আন্দোলনের সংগঠক সামিরা খানম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফায়েত উল্লাহ, মুখপাত্র নুসরাত জাহান, যুগ্ম সদস্য সচিব আকাশ শেখ, যুগ্ম আহ্বায়ক নয়ন শেখ, সংগঠক রাশেদুল ইসলাম, আরিফুল হাসান রাব্বি, তন্ময় রেজা, আহসান হাবিব, সাইফুল ইসলাম, ওয়াহিদ এবং আহত জুলাইযোদ্ধা হৃদয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তুহিন মোল্যা, সামিরা খানম ও শাফায়েত উল্লাহ বক্তব্য দেন। বক্তারা বলেন, হাদীর ওপর হামলা একটি নৃশংস হত্যাচেষ্টা, যা দেশের ছাত্রসমাজকে রোষানলে ফেলেছে। তারা দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park