1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ছাত্রদলের সম্মেলন ঘিরে তৃণমূলের সঙ্গে মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলা ছাত্রদলের আসন্ন সম্মেলনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এ সভা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী স ম রাকিবুজ্জামান পাপ্পু।

সভায় স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। এতে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি তাঁকে ও তাঁর বাবা, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুকে গ্রেপ্তার করে নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে।

সভায় অন্যান্য বক্তারা বলেন, ২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠন করা হয় এবং ২০২১ সালের ৩১ মার্চ কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেয়। তবে বিগত সরকারের সময়ে নানা রাজনৈতিক কারণে দীর্ঘ সময় সম্মেলন অনুষ্ঠিত হয়নি। বর্তমান প্রেক্ষাপটে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান তাঁরা।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা এবং কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।

সভায় নেতাকর্মীরা বলেন, তৃণমূল থেকে উঠে আসা যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে সামনে আনা হলে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং আগামী দিনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park