1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলে তিনজনকে কুপিয়ে হত্যা, সাবেক চেয়ারম্যানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: নড়াইল সদর উপজেলার বড়কুলো গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একপক্ষের তিনজন—খলিল শেখ, তাহাজ্জত শেখ এবং ফেরদৌস রহমান, এবং অপরপক্ষে একজন—ওসিবুর রহমান ফকির।

খলিল শেখের ছেলে রুবেল শেখ এ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলা বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকার সামাজিক আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে ২৩ ফেব্রুয়ারি সকালে খায়ের মোল্যার সমর্থকরা দেশীয় তৈরি অস্ত্র নিয়ে উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। সংঘর্ষে উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তাহাজ্জত শেখ এবং ফেরদৌস রহমান নিহত হন। অপরদিকে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান ফকির নিহত হন।

নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, একপক্ষের তিনজন নিহতের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়েরসহ ৬৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে কয়েক দফায় ১০ জনকে গ্রেফতার করেছে। তবে ওসিবুর রহমান ফকির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park