1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলে দিনমজুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য উদঘাটনে তৎপর পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে একটি পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

নিহত উসমান গনি দলজিৎপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, সকালে গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। লুঙ্গিটি কাছা দেওয়া ছিল। মরদেহের পাশে একটি ব্যাগে সাতটি নারকেলও পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে উসমানের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বোন আছিয়া জানান, উসমান বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী সৌদি আরবে থাকেন এবং দুই সন্তান নানা বাড়িতে থাকে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি উসমানকে বাড়িতে রান্না করতে দেখেছেন। পরে স্থানীয় গারুচিরা বাজারে শুক্রবার রাত ১২টার দিকে উসমানকে চা পান করতেও দেখেছেন স্থানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ রাসেল সরোয়ার জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর উসমানের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রশাসন জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park