1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খ্রিষ্টানদের বড়দিন উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নড়াইলের বিভিন্ন চার্চে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে জেলার কালিয়া উপজেলার মির্জাপুর ক্রাইস্ট চার্চে এ উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপাসনা ও প্রার্থনা অনুষ্ঠান।

সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে চার্চ পরিচালনা কমিটির সভাপতি ডন বিশ্বাসের সভাপতিত্বে এবং চার্চের পুরোহিত ডাকোপ বিশ্বাসের পরিচালনায় ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী প্রায় ৫০ থেকে ৫৫ জন অংশ নেন।

অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশে যিশুখ্রিষ্টের জন্মের তাৎপর্য তুলে ধরে ধর্মোপদেশ দেওয়া হয়। এ সময় প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিঠার বিশ্বাস, মঙ্গল বিশ্বাস, দীপা বিশ্বাস, মিলিতা বিশ্বাস, আরতি বিশ্বাসসহ স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের অনেকে।

বড়দিন উপলক্ষে জেলার অন্যান্য চার্চেও অনুরূপভাবে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও সীমিত পরিসরে সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। উৎসব ঘিরে সংশ্লিষ্ট এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়দিন উদযাপনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও তৎপরতা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা জানান, বড়দিন যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে খ্রিষ্টানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দিনে প্রার্থনা ও উপাসনার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

NGS/MM

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park