
নড়াইল সংবাদদাতা
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ এলাকায় বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সড়কের পাশে ফেলে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডের দিকে যাওয়ার সংযোগ সড়কের পাশে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি নবজাতককে শপিং ব্যাগে ভরে ফেলে যান। পরে কুকুর ব্যাগটি টানাহেঁচড়া করলে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ বলেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং কেউ এই ঘটনা সম্পর্কে তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।