1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চলমান নির্মাণকাজে নিম্নমানের বালু ও পাথর ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজে অবশ্যই মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করতে হবে এবং প্রকৌশলগত মান বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্মাণকাজে সর্বোচ্চ মান নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি সতর্ক করে বলেন, শিশুদের নিরাপত্তা ও ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের কাজে কোনো অনিয়ম, দুর্নীতি বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সংসদ সদস্যের এ পরিদর্শনে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকির মাধ্যমে বিদ্যালয়ের নির্মাণকাজ নির্ধারিত মান বজায় রেখেই সম্পন্ন হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park