1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মওলানা আব্দুর রহমানের মনোনয়ন জমা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মাওলানা আব্দুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি কালিয়ার মুলখানা মাদ্রাসার বড়হুজুর হিসেবে পরিচিত।

আজ সোমবার তিনি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ দেশ খেলাফত মজলিসের কালিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি মামুনুর রশীদ, মো. শফিউল আলম, মুফতি আবদুল্লাহ আল খালিদ, মাওলানা মিনহাজুল ইসলাম আনাস, মুফতি আনিস নুর, মোহাম্মদ আলী মিন্টু, মো. মাহবুবুর রহমান ও হাফেজ খাজা মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা আব্দুর রহমানের মনোনয়নকে স্বাগত জানান এবং নড়াইল-১ আসনের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, দ্বীন ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে জনগণ রিকশা প্রতীকে ভোট দেবেন।

NGS/MMH 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park