
মোঃ মনিরুজ্জামান চৌধুরী কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মোঃ মিল্টন মোল্যা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন ঘোষণার পর মিল্টন মোল্যা দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নড়াইল-১ আসনের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়নের পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান বলেও জানান তিনি।
এদিকে মনোনয়ন ঘোষণার পর নড়াইল-১ আসনের জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে মিল্টন মোল্যা বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
NGS/MMH