1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল-১ এ বিএনপি, নড়াইল-২ এ জামায়াত বিজয়ী ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের দুটি সংসদীয় আসনের নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন, আর নড়াইল-২ আসনে জামেয়াতে ইসলামীর প্রার্থী জয়ী হয়েছেন। ফলাফলের ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায়।

নড়াইল-১ আসন:

জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ১১২টি কেন্দ্রের ভোটের মধ্যে (পোস্টাল ভোটসহ) ৯৯,৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ৭৫,২২৫ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮৮,৭৫৫ জন।

নড়াইল-২ আসন:

জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ১৪৮টি কেন্দ্রের ভোটে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮,১৪২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮,৪৫৭ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫,৪৬৩ ভোট। নড়াইল-২ আসনে মোট ভোট প্রদান করেছেন ২ লাখ ৫২,৭৮১ জন।

উক্ত ফলাফলের মাধ্যমে নড়াইলের দুটি আসনে নির্বাচনী ফলাফলে ভিন্ন রাজনৈতিক দল ও প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park